অসাধারণ এই বাড়িটি নির্মিত হতে যাচ্ছে পাবনার জেলার বেড়া উপজেলায়। যে জমিরি উপর বাড়িটি নির্মিত হবে সেই জমিটি নিয়ে ক্লায়েন্ট বেশ চিন্তিত ছিলেন কারন জমিটি অনেক লম্বা কিন্তু পাশে অনেক কম। তাই আমরা সিদ্ধান্ত নেই প্রথমে আমরা বেড়া উপজেলায় গিয়ে প্রথমে জমিটি ভিজিট করে আসি। বাড়িটি গেটের দিকে আছে ৪৫ ফিট এবং ভেতরের দিকে আছে ৫০ ফিট। আমরা সিদ্ধান্ত নেই বাড়িটি ৫০ ফিট এর মুখেই স্থাপন করবো। এবং সেই হিসেবেই আমরা ডিজাইন এর কাজ শুরু করি। বাড়িটিতে আলাদা ভাবে একটি গাড়ি পার্কিং এবং একটি আলাদা বৈঠকখানা তৈরি করা হয়েছে যাতে সাধারন মিটিং গুলো বাড়ির ভেতরে না করে সেখানেই সম্পন্ন করা যায়। এতে বাড়ির ভেতরের সদস্যাদের প্রাইভেসি রক্ষিত হবে। আমরা চেষ্টা করি সম্পুর্ন গ্রামের পরিবেশে সৌন্দর্য এবং কারুকার্য অক্ষুন্ন রেখে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য।