অসাধারণ এই বাড়িটি নির্মিত হবে বেনাপোল এর সার্সা তে। বাড়ির মলিক উনার ব্যাক্তিগত থাকার জন্য একটি সুন্দর বাড়ি নির্মাণ করার ইচ্ছা পোষন করেন এবং খুবই সুন্দর একটা ডিজাইন করাতে চান। তিনি আমাদের কাছে শেয়ার করেন যে তিনি প্রায়ই এলাকাতে যান এবং সেখানে থাকেন। তাই সপরিবারে সেখানে থাকার জন্য এবং নিজের ব্যবসায়িক সুবিধার জন্য বেশ বড় একটি বাড়ি বানাবেবন। যেহেতু গ্রামের দিকে তাই উনার মূল জমি অনেক। আমাদের শুধু বাড়ি করলেই হবে না, পুরো জমিটিকে বাউন্ডারি দেয়াল দিয়ে দুটি গেট করে পার্কিং সহকারে সাজাতে হবে। এছাড়া বাচ্চারা যাতে মন খুলে খেলতে পারে এবং সময় কাটাতে পারে সেই ব্যবস্থাও আমরা করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বাড়ির মালিকের মনের মতন করে যাতে ডিজাইনটি করতে পারি।