জনাব মোহাম্মদ জাকির হোসেন একজন সম্মানিত ব্যক্তি। নিজের স্বপ্নের বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। দীর্ঘদিন ধরে তিনি আমাদের কাজ ও ভিডিও নিয়মিতভাবে অনুসরণ করছিলেন এবং আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে তাঁর স্বপ্নের বাড়ির ডিজাইন আমাদের মাধ্যমেই করাবেন। পরবর্তীতে আমরা তাঁর জমি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজন ও সম্ভাবনা বিবেচনায় একটি সম্পূর্ণ পরিকল্পিত বাড়ির ডিজাইন প্রস্তুত করে দিই।