ঢাকার মধ্যেই অনেকেরই প্রাসাদসম বিশাল অট্টালিকা আছে , সেখানে হয়তো আপনি আলিশান ফ্ল্যাট কিনে বসবসাস করছেন, কিন্তু আপনার বাচ্চাকে কি আপনি সুস্থ ভাবে বড় করে তুলতে পারছেন ? তারা কি পর্যাপ্ত আলোবাতাস, খেলার জায়গা পাচ্ছে ? এই ভাবনা থেকেই এই বাড়ীটির মালিক ডুপ্লেক্স এই বাড়ীটি নির্মান করছেন । বাড়ির মালিক মূলত ইতালি প্রবাসী । তিনি বছরে কয়েক মাসের জন্য ছুটিতে দেশে আসেন তার ছোট বাচ্চাদের নিয়ে। তিনি ছুটির এই দিনগুলো বাচ্চাদের শহরের বদ্ধ ঘরে আঁটকে রাখতে চান না। সেই প্ল্যান থেকেই ঢাকার পাশেই কেরানীগঞ্জে নির্মান করছেন ডুপ্লেক্স এই বাড়ীটি ।