নাসিম সাহেব একজন প্রবাসী। দীর্ঘদিন পরিশ্রম করে তিনি সিদ্ধান্ত নেন নিজের পরিবারের জন্য একটি স্থায়ী ঠিকানা তৈরি করবেন। পাশাপাশি চাইছিলেন এমন একটি বাড়ি, যেখান থেকে অতিরিক্ত ভাড়ার আয়ও হবে।এই লক্ষ্যকে সামনে রেখে তিনি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করেন। আমরা প্রথমে তাঁর জমি সরেজমিনে পরিদর্শন করি, জায়গার পরিমাপ, রোড ফ্রন্ট, বাতাস–আলো, ভবিষ্যৎ আয় করার সম্ভাবনা সবকিছু বিবেচনা করি।পরবর্তীতে নাসিম সাহেবের চাহিদা অনুযায়ী এমন একটি নান্দনিক ও আধুনিক বাড়ির ডিজাইন তৈরি করি