রোহমান সাহেব একজন সফল ব্যবসায়ী। নিজে ও তাঁর পরিবারের জন্য একটি আধুনিক এবং সুশৃঙ্খল বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি। পরিবারের আরাম, নিরাপত্তা এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি এই সিদ্ধান্ত নেন। সেই লক্ষ্য নিয়ে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং আমরা তাঁর জমি পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী নান্দনিক ও কার্যকর একটি ডিজাইন তৈরি করি।