বসুন্ধরাতে এই জমিটির সর্বমোট সাত জন মালিক রয়েছেন। এর মধ্যে দুই জন রিপ্রেজেন্টিটিভ আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের কে বলা হয় ঠিক দুই ধরনের ডিজাইন করার জন্য যেখানে আলাদা কিছু সেটআপ থাকবে। আমরা টিক সেভাবেই প্রথমে জমির সেটব্যাক হিসেব করে ডিজাইন শুরু করি। জমিটি সর্বমোট ২৮৮০ স্কয়ারফিট এর কিন্তু রাজউক এর নিয়ম অনুযায়ি জি + ৭ মানে আট তলা এর জন্য অনুমোদন দেয়া হয়েছে ১৭০০ স্কয়ারফিট এর মতন। এখানে আমরা সাতটি ফ্লাট ডিজাইন করেছি। এর মধ্যে ৬ টি ফ্লাট একই ডিজাইনের এবং একটি ফ্লাটে একটু আলাদা ডিজাইন রয়েছে। এছারা ভবন এর ছাদে একটি সুন্দর ডিজাইন চেয়েছিলেন বাড়ির মালিকেরা। আমরা চেষ্টা করেছি ছাদটিকে অসাধারন সুন্দর করে ডিজাইন করে সাজানোর জন্য। এতে আমরা গ্রিন স্পেস করেছি, বার-বি-কিউ স্পেস করেছি, বসার জন্য সিটিং এরেঞ্জমেন্ট করেছি। চাইলে ছাদটিই হতে পারে অবসরে সময় কাটানোর জন্য অসাধারন একটি স্থান।
নিচতলাতে আছে
১) ৭ টি গাড়ির পার্কিং
২) গার্ডরুম
৩) জেনারেটর এবং মেকানিক্যাল রুম
৪) গার্ড এবং ড্রাইভারদের জন্য আলাদা বেডরুম এবং বাথরুম