তুলনা রাণী ভিলা শুরু হয়েছিল এক স্বপ্ন থেকে — একটি এমন বাড়ি নির্মাণের স্বপ্ন, যেখানে থাকবে আধুনিক স্থাপত্যের ছোঁয়া, প্রাকৃতিক আলো-বাতাসের মুক্ত প্রবাহ এবং পরিবারের প্রতিটি সদস্যের জন্য প্রশান্তির ঠিকানা।তুলনা রাণী আপা আমাদের ডিজাইন নিয়মিত দেখতেন এবং আমাদের কাজ তার খুবই ভালো লাগতো। নিজের স্বপ্নের বাড়িটি বাস্তবে রূপ দিতে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন।